২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ছেলের হাতে সৎ মা খুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ছেলের হাতে সৎ মা খুন হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার বিকালে উপজেলার বারোঘরিয়া হলদার পাড়া গ্রামে ছেলের ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে মারা যান শাহ আলমের স্ত্রী মিনারা বেগম (৪০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি বজলুর রশিদ জানান, বিকাল ৩টার দিকে শাহ আলমের স্ত্রী মিনারা সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আরেক স্ত্রী জলি বেগমের ঝগড়া বাধে।

এর জের ধরে জলির ছেলে সুরুজ (১৮) সৎ মা মিনারাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান মিনারা।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সুরুজকে আটক করা হয়েছে। পলাতক রয়েছে বাড়ির অন্যান্য সদস্যরা।