২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাসচাপায় অটোরিকশার এক আরোহী নিহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার দুপুরে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের শ্রীকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমা আক্তার (১৬) চুনারুঘাট উপজেলার ছুরতা গ্রামের হোসেন মিয়ার মেয়ে।

এ সময় আহত নাহিন আক্তার (১৬), এস আর রুবেল (২৫) ও চালক চান মিয়াকে (২৫) হবিগঞ্জ আধুনিক সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, অটোরিকশাচালক চান মিয়া মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর সময় সেটি একটি বাসে এসে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই রুমা মারা যান।