সিলেটে মেয়র পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তিন মেয়র পদপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মেয়র পদপ্রার্থীদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি নাগরিক কমিটি ও ১৪ দল সমর্থিত বদর উদ্দিন আহমদ কামরান আনারস, কেন্দ্রীয় বিএনপির সদস্য সম্মিলিত নাগরিক জোট ও ১৮ দল সমর্থিত আরিফুল হক চৌধুরী টেলিভিশন এবং স্বতন্ত্র সালাহ উদ্দিন রিমন তালা প্রতীক পেয়েছেন।
এরপর রিটার্নিং কর্মকর্তা বলেন, মেয়র পদপ্রার্থীরা তাদের পছন্দ অনুসারে প্রতীক পেয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করা হয় গত ১৫ ও ১৬ মে। ২৬ মে ছিল প্রার্থিতা প্রত্যাহারের দিন। ২৭ মে প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত হয়। ১৫ জুন ভোটগ্রহণ হবে।
