২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম কার্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 06:17 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার সকালে নগরীর সিআরবি এলাকায় অফিসার রেস্ট হাউসের পাশে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

নগরীর কোতোয়ালি থানার এসআই মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। মৃতদেহের কপালে সামান্য আঘাতের চিহ্ন আছে।

তার পরনে রয়েছে হাফ শার্ট এবং কালো প্যান্ট, বলেন এই এসআই।