২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববার বিকালে উপজেলার দৌলতদিয়া-খুলনা সড়কের নিমতলায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আসাদুজ্জামান আসাদ (২৬) এবং পিন্টু সাহা (২৭) মারা যান।

তাদের বাড়ি ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামে।

আহলাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল ৪টার দিকে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক ফরিদপুরের শিবরামপুর থেকে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তারা আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।