কিশোরগঞ্জে আগুনে ৬ দোকান ভস্মীভূত
কিশোরগঞ্জ সদর উপজেলায় আগুনে ৬টি দোকান পুড়ে গেছে।
রোববার দুপুরে উপজেলার লতিবপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে কিশোরগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লতিবপুর বাজারের হাবিব মার্কেটের একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান দমকল কর্মকর্তা।
