২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে ককটেলসহ আটক ২

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের মধ্যে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে চারটি ককটেলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 10:21 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

এরা হলেন- পলাশ (৩০) ও সাদিক (২৮)।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

“তারা হলিক্রস স্কুল রোডের মোড়ে ককটেল ফাটানোর প্রস্তুতি নিচ্ছিল।”

তেজগাঁও থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে বলে ওসি জানান।

তিনি বলেন, ওই দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি ও সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।