ভোলাহাটে আ. লীগ নেতা হত্যা: গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে হত্যার ঘটনায় জামায়াত ও শিবিরের তিনকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন ভোলাহাটের খড়কপুর গ্রামের ঝাটু মন্ডলের ছেলে কামরুজ্জামান (৩০), জিল্লুর রহমানের ছেলে মোহাম্মদ রায়হান (২১) এবং হরিপুর গ্রামের আসগর আলীর ছেলে গোলাম আজম (২২)।
ভোলাহাট থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, এরা জামায়াত-শিবিরের কর্মী এবং দুরুল হোদা হত্যা মামলার আসামি।
বৃহস্পতিবার রাতে দলদলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুরুল হোদাকে হত্যা কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ভোলাহাট থানায় জামায়াতে ইসলামী ও বিএনপির ২০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
