২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসিকে প্রার্থিতা প্রত্যাহার জামায়াতের

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত নেতা মোহাম্মাদ জাহাঙ্গীর।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 06:48 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে জাহাঙ্গীরের সমর্থক আনোয়ার হোসেন এসে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে জাহাঙ্গীরের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

মোহাম্মাদ জাহাঙ্গীরের মনোনয়নপত্র প্রত্যাহারের মাধ্যমে রাসিক নির্বাচনে এখন ১৮ দল সমর্থিত একক প্রার্থী থাকলেন মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল।

জামায়াতে ইসলামীর মহানগর কমিটির রাজনৈতিক সেক্রেটারি আবু মুহাম্মদ সেলিম বলেন, দলের হাই কমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী বুলবুলকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থিতা প্রত্যাহার করেছে।

মোহাম্মাদ জাহাঙ্গীর মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচলাক। তিনি এখন কারাগারে রয়েছেন।

আগামী ১৫ জুন ভোট হবে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

সোমবার থেকে প্রার্থীদের প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।