২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৫৯ জন আটক

হরতালের আগের রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ৫৯ জনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 05:28 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, শনিবার রাতভর বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে এদের আটক করা হয়।

তবে রোববার কোথাও কোনো পিকেটার আটক হয়নি বলে তিনি জানান।

তিনি বলেন, রোববার সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোদের চেষ্টা করলে পুলিশ সরিয়ে দেয়।