২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে হাতবোমা বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের সকালে রাজধানীর ওয়ারলেস গেইট এলাকায় অন্তত সাতটি ককটেল ফাটানো হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 04:52 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মী মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে দুটি রিকশায় করে চার-পাঁচজন যুবক ওয়ারলেস মোড়ে এসে পরপর সাতটি হাতবোমা ফাটায়।

এ সময় সেখানে পথচারী ও দোকান মালিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।  

কয়েকশ গজ দূরে দাঁড়ানো পুলিশ এগিয়ে আসার আগেই পিকেটাররা সেখান থেকে দ্রুত পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি ও সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।