২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের দুই দিনের কর্মশালা

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিভাগের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

বন্দরনগরীর চেরাগী পাহাড় এলাকায় ইসলামাবাদী মেমোরিয়াল হলে প্রশিক্ষণ কর্মশালায় সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও সমাজ-সভ্যতার বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম প্রমুখ আলোচনা করেন।

চট্টগ্রাম জেলা,  চট্টগ্রাম দক্ষিণ জেলা,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা থেকে সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন।