২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাসহ জামায়াতকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহে পুলিশের উপর হামলার মামলার আসামি এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

শুক্রবার রাতে উপজেলার পাশপাতিলা গ্রাম থেকে মোস্তাফিজুর রহমান বিদ্যুৎকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি চাঁনপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

এ সময় তার কাছে তিনটি হাতবোমা পাওয়া যায় বলে জানিয়েছে দুলিশ। 

কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে যশোরের চৌগাছা থেকে মোটরসাইকেলে করে বিদ্যুৎসহ দুজন কোটচাঁদপুর আসছিলেন।

টহল পুলিশের হাতে বোমাসহ বিদ্যুৎ ধরা পড়লেও অন্যজন মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ওসি আরো বলেন, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর ফাঁসির রায়ের পর কোটচাঁদপুরে পুলিশের উপর জামায়াত-শিবির যে হামলা ও তাণ্ডব চালায় গ্রেপ্তার মোস্তাফিজুর সেই মামলার এজাহারভুক্ত আসামি।