২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘নৌ-ডাকাত’ গ্রেপ্তার

সাভারের আমিনবাজার থেকে নৌ-ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 09:01 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

শনিবার ভোরে তুরাগ নদী থেকে গ্রেপ্তাররা হলেন বরিশালের বাইলাকান্দির হাবিব হাওলাদারের ছেলে ছলিম হাওলাদার (২২) এবং মাদারীপুরের চরজালাখার রেজাউল ফকিরের ছেলে রশিদ ফকির (২৮)।

পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতিকালে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি ধারালো ছোড়া, একটি রাম দা, দুটি লোহার রড ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার এসআই ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,

টহলরত পুলিশ এ দুজনে আটক করতে পারলেও তাদের অন্য সহযোগীরা নদী সাঁতরিয়ে পালিয়ে যায়।

এরা সবাই নৌ-ডাকাত। নৌকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। নদীর তীরবর্তী বিভিন্ন বাড়িতে ডাকাতি করে এরা নৌকাযোগে পালিয়ে যায়, বলেন তিনি।