হাতিয়া ও কোম্পনীগঞ্জে নৌচলাচল বন্ধ
বৈরি আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া ও কোম্পনীগঞ্জ উপজেলায় গত তিন দিন সব ধরনের নৌচলাচল বন্ধ রয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, উত্তাল মেঘনা নদীতে ট্রলারে যাত্রী পারাপার বন্ধ রাখতে হাতিয়ার নলচিলা, তমরুদ্দী ও চেয়ারম্যান ঘাটে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, কোম্পনীগঞ্জে বামনী ও ছোটফেণী নদী উত্তাল থাকায় সব ধরনের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। মাছধরা নৌকা ও ট্রলারগুলো কূলে অবস্থান করছে।
