২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 10:49 AM

বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের বাজিদ খান ও হিজলা উপজেলার ধূলখোলা ইউপির মাটিয়ালায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন জানান, দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কৃষি কাজ করছিল বাজিদ খান গ্রামের খোরশেদ আলম (৫২) ও আনোয়ার হোসেন (৪৮) ।

বজ্রপাত হলে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়।

আহত হয় আনোয়ার হোসেন। তাকে হিজলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হিজলার ধূলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মাতুব্বর জানান, দুপুরে ঘরের বাইরে বের হলে বজ্রপাতে নিহত হয় মরিয়ন বেগম (৩৯) নামে এক গৃহবধূ।

তিনি মাটিয়ালা গ্রামের নূরুল ইসলাম মাঝির স্ত্রী।