রিজার্ভ ট্যাঙ্কে মিললো নিরাপত্তাকর্মীর লাশ
রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে ভবনের রিজার্ভ ট্যাঙ্ক থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সোনা মিয়া (২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলা থেকে দুর্গন্ধ বের হওয়ায় আশেপাশের লোকজন পুলিশকে খবর পাঠান। সোনা মিয়াকে চার দিন ধরে পাওয়া যাচ্ছিল না।
এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
