২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহুবলে পিতার হাতে মেয়ের মৃত্যুর অভিযোগ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পিতার দায়ের কোপে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

নিহত শিশু তামিমা (২) গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। পুলিশ নিজামকে (৪৫) আটক করেছে।

বাহুবল মডেল থানার ওসি জালাল উদ্দিন জানান, বিকাল সাড়ে ৪টায় নিজাম তুচ্ছ বিষয় নিয়ে তামিমার গলায় দা দিয়ে কোপ দেয়।

এতে ঘটনাস্থলেই তামিমার মৃত্যু হয়।

এ সময় স্থানীয় লোকজন নিজামকে আটক করে।

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।