২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ামের ডিজির দায়িত্বে সোহরাব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. সোহরাব হোসাইনকে বাংলাদেশ ইনস্টটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেনেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 10:48 AM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, বিয়ামের মহাপরিচালক পদে নিয়মিত কর্মকর্তা নিয়োগের পূর্ব পর্যন্ত সোহরাব হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসাবে বিয়ামের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

প্রশাসনের এই কর্মকর্তাকে বিয়ামের মহাপরিচালকের দায়িত্ব দিয়ে আর্থিক ক্ষমতাও দেয়া হয়েছে।

এই পদে দায়িত্ব পালনের সময় তিনি অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমির হোসেনকে বগুড়া বিয়াম ফাউন্ডেশনের পরিচালক করে বদলি করা হয়েছে।

একইসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. আফজাল হোসেনকে বদলিপূর্বক বগুড়া বিয়াম ফাউন্ডেশনের পরিচালক পদে নিয়োগের আদেশটি বাতিল করা হয়েছে।