২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নওগাঁ সদর উপজেলা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2013, 07:36 AM

Updated : 23 Aug 2022, 10:48 AM

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ধামকুড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান, সকালে গ্রামবাসী ধামকুড়ি গণকবরের পাশের একটি জলাবদ্ধ জমিতে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়

ওই যুবকের পরনে হলুদ রঙের চেক ফুলশার্ট ও ফুলপ্যান্ট ছিল বলেও তিনি জানান।

পরিকল্পিতভাবে হত্যার পর দুর্বৃত্তরা লাশ জলাশয়ে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।