২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

কুমিল্লায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 02:41 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

সোমবার দুপুরে তিতাস এবং বুড়িচং উপজেলায় মাঠ থেকে বাড়ি ফেরার পথে এ দুজন বজ্রপাতে মারা যান।

তিতাস থানার ওসি নবীর হোসেন বলেন, নিহত ব্যক্তির নাম আবুল হাশেম মিয়া (৪৮)। তিনি উপজেলার জগতপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

বুড়িচং উপজেলার স্থানীয় সাংবাদিক সৌরভ মাহমুদ বলেন, পূর্নমতি গ্রামে নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (২২)।

এদিকে, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের সামনে দ্রুতগামী বাসের চাপায় রাস্তার পাশে দাঁড়ানো মাকসুদুর রহমান (১২) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার মাও আহত হন।

মাকসুদ দাউদকান্দি পৌরসভার সেন্দী গ্রামের জীবন সরকারের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।