২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

খারাপ আবহাওয়ার কারণে অবতরণের সময় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যশোরের রানওয়েতে ছিটকে পড়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 01:31 PM

Updated : 25 Apr 2022, 06:45 PM

সোমবার দুপুরে ‘সেমি ফাইটার’ বিমানটি রানওয়ে অতিক্রম করে সামনে থাকা নেটের ওপর আছড়ে পড়ে। এতে এক শিক্ষানবিস পাইলট আহত হন।

আইএসপিআর এর সহকারি পরিচালক নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এতে বিমানের কোনো ক্ষতি হয়নি।

যশোর বিমানবন্দরের একাধিক কর্মকর্তা জানান, দুপুরে বিরূপ আবহাওয়ার মধ্যে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে উড়ার কিছু পরেই সেটি অবতরণ করতে বাধ্য হয়। এ সময়ই এ দুর্ঘটনা ঘটে।

পরে বিমানটিকে ক্রেন দিয়ে রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়।