পঞ্চগড়ে তরুণ সাংবাদিকের মৃত্যু
দীর্ঘ রোগভোগের পর বাংলাদেশ প্রতিদিন ও এসএ টিভির পঞ্চগড় প্রতিনিধি নুরুল হুদা বাবু (৩৪) মারা গেছেন।
বাবুর ছোট ভাই ইমতিয়াজ মাশরুর লাবু জানান, দুটি কিডনি অকেজো হয়ে বে কিছুদিন থেকে তিনি রংপুরে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করে এতদিন তার কিডনি সচল রাখা হয়েছিল।
তিনি বলেন, সকাল ১০টার দিকে তার মরদেহ পঞ্চগড় শহরতলীর বাগানবাড়ি গ্রামের বাড়ি পৌঁছে।
বিকাল ৩টায় নামাজে জানাযা শেষে স্থানীয় ডিস্টিলারিজ গোরস্থানে তাকে দাফন করা হবে।
বাবু ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা নাট্য সমিতি, উদীচীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে এসব সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
