২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ডাকাতের হামলায় আহত ২

সিলেটের বিশ্বনাথ উপজেলায় রোববার রাতে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 08:04 AM

Updated : 23 Aug 2022, 10:48 AM

অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের তাজুল ইসলামের বাড়িতে এ ডাকাতির সময় হামলায় ওই পরিবারের দুইজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ডাকাতরা কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে ঢুকে নগদ ৭০ হাজার টাকা, তিনটি মোবাইল সেট ও দলিলপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে।

তাদের বাধা দিতে গেলে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলামের মা সুফিয়া বেগম (৫০) ও  ভাই নজরুল ইসলাম  (২২) আহত হন।

আহত নজরুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।