২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটার রিডার ছুরিকাহত, প্রকৌশলীর বাড়িতে হামলা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর পাবনায় এক মিটার রিডারকে ছুরিকাঘাত এবং এক প্রকৌশলীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।  

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 08:44 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

পুলিশ জানায়, রোববার দুপুরে শহরের টেলিফোন অফিসের সামনে হামলার শিকার হন মিটার রিডার নাজির উদ্দিন।

আর প্রকৌশলী মো. সানাউল্লাহর বাড়ি রাধানগর মক্তবপাড়ায়।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সকালে শহরের শালগাড়ীয়া, জুবলী ট্যাঙ্কপাড়া, আরিফপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

সময়মতো বিদ্যুৎ বিল না দেয়া ও অবৈধ সংযোগের অভিযোগে এসব এলাকার ১১ জনের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয় হয়। এরমধ্যে রয়েছে মামলা, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা।

ওসি হানিফুল আরো বলেন, আদলতের কার্যক্রম শেষ হওয়ার পরপরই একদল সন্ত্রাসী মিটার রিডার নাজিরকে ছুরিকাঘাত করে এবং প্রকৌশলী সানাউল্লাহর বাড়িতে হামলা চালায়।