২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাস চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলায় রোববার সকালে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 08:34 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

রাজবাড়ী-ফরিদপুর সড়কে ফেলুর দোকানের মোড়ে এ দুর্ঘটনায় নিহত দোলা (৮) শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামের দুলাল শেখের মেয়ে।

সে কল্যাণপুর নবাব কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্রী ছিল।

রাজবাড়ী সদর থানার এএসআই মো. জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি বাস দোলাকে চাপা দিয়ে চলে যায়।

এলাকাবাসী উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।