উল্লাপাড়ায় স্কুলছাত্র খুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক স্কুলছাত্র খুন হয়েছে।
মেহেদী রাঘববাড়িয়া গ্রামের কৃষক শাহ জামালের ছেলে। এবার স্থানীয় চরধুমচে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয় সে।
স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়ার থানার ওসি হাবিবুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি মেহেদী।
রোববার সকালে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্বৃত্তরা রাতে কোরো এক সময় হত্যা করে লাশ রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলে ওসি হাবিবুর।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
