২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক্টর সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে যাত্রী, শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বাসচালক সিরাজুল ইসলামসহ (৪২) গুরুতর আহত ১৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া ছয়জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন বাসযাত্রী কুমিল্লার জোৎস্না বেগম (৪০), জুয়েল মিয়া (২৮) ও মারিয়া আক্তার (১০), ট্রাক্টরের শ্রমিক ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের শুক্কুর মিয়া (৩২), জুয়েল মিয়া (২২) ও কালু মিয়া (২৫)।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হানিফ বলেন, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে রামপুর এলাকায় ইটবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায়।