২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় সংঘর্ষে আহত ৫০

নেত্রকোনার মদন উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শনিবার সকালে বাগজান ও কুটুরিকোনা গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মদন থানার ওসি কামরুল হাসান মোল্লা বলেন, হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকা বাগজান গ্রামের একদল লোক কুটুরিকোনা গ্রামে ধান কাটতে আসেন। ধানকাটা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের সঙ্গে মারামরি হয়।

এর জেরে দুগ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।