২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ পৌর এলাকায় একটি বিয়ে বাড়িতে ডাকাতির পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 05:54 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে শহরের মাঠপাড়ায় প্রবাসী হাজী নেকবর জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা আগে তার মেয়ের বিয়ে হয়।

ডাকাতরা বাড়ির লোকজনকে বেঁধে ৩০ ভরি সোনার গয়না, ১৫টি মোবাইল ফোন ও এক লাখ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

পরে পুলিশে খবর দেয়া হলে রাত সাড়ে ৩টার দিকে মুক্তারপুর সেতুর কাছ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান।

তিনি বলেন, “তাদের কাছ থেকে তিন ভরি গয়না ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

গ্রেপ্তার ইসলামের বাড়ি (৩৩) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামে। আর শফিকুলের (৩৫) বাড়ি কুমিল্লায়।

তারা পুলিশকে বলেছেন, দশ জনের একটি দল নিয়ে মুন্সীগঞ্জের অন্য একটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। কিন্তু পথে বিয়ে বাড়ি দেখে মত পরিবর্তন করে তারা নেকবর জমাদ্দারের বাড়িতে হানা দেয়।