২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চট্টগ্রাম বিমানবন্দর খুলছে শুক্রবার'

ঘূর্ণিঝড় মহাসেনের ঝুঁকি কমে যাওয়ার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

Image
ঘূর্ণিঝড় ‘মহাসেন’র কারণে আগাম সতর্কতা হিসেবে বুধবার বিকাল থেকে সব ফ্লাইট বাতিল হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়ে যাত্রীরা।

ঘূর্ণিঝড় ‘মহাসেন’র কারণে আগাম সতর্কতা হিসেবে বুধবার বিকাল থেকে সব ফ্লাইট বাতিল হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়ে যাত্রীরা।

চট্টগ্রাম বিমানবন্দরের ম্যানেজার স্কোয়াড্রন লিডার রবিউল হোসেন বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরকে প্রস্তুত করার কাজ বিকাল চারটা থেকে শুরু হয়েছে।

শুক্রবার সকাল থেকেই বিমানবন্দরে পুরোদমে বিমান ওঠা নামার কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলে ফেলা মূল্যবান সব যন্ত্রপাতি যথাস্থানে নিয়ে আসার কাজ চলছে বলে তিনি জানান।

ঘূর্ণিঝড় মহাসেন ধেয়ে আসায় সতর্কতা হিসেবে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর বুধবার বিকালে বন্ধ করে দেয়া হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই যন্ত্রপাতি খুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল।

বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে থাকা ঘূর্ণিঝড় মহাসেন মেঘনা মোহনা হয়ে নোয়াখালী এবং চট্টগ্রামের সীতাকুণ্ড দিয়ে স্থলভাগ অতিক্রম করছে।

এদিকে বিপদ সংকেত নামিয়ে ফেলায় চট্টগ্রাম বন্দরের নিজস্ব সতর্কতাও প্রত্যাহার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার সন্ধ্যায় জানান বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।

পুরনো খবর:

চট্টগ্রাম বন্দর বন্ধ, বিমানও উড়বে না