২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়: বরগুনায় বৃদ্ধের মৃত্যু

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বরগুনায় গাছচাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 06:08 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বৃহস্পতিবার ভোর থেকেই জেলায় ঝোড়ো হাওয়া বইছে। সেইসঙ্গে চলছে প্রবল বৃষ্টি।বুধবার রাত থেকেই জেলার অধিকাংশ এলাকার বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বেতাগী থানার ওসি বাবুল আখতার জানান, পূর্ব রানীপুর এলাকায় ঝড়ো হাওয়ার মধ্যে সৈয়দ আলী খান (৭৫) নামের এক ব্যক্তি বুধবার শেষ রাতে গাছচাপা পড়ে মারা যান।

এছাড়া কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলীতে মারা গেছে  আবির হোসেন নামে ছয় বছর বয়সী এক শিশু। তার বাবার নাম আবু হানিফ।

ওসি বাবুল আখতার জানান, বাড়ির পাশে বজ্রপাত হলে ‘আতঙ্কিত হয়ে’ শিশুটি মারা যায় বলে পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন। 

ঘূর্ণিঝড় মহাসেন সকাল ৯টার দিকে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করতে শুরু করে। সেটি আরো উত্তর-পূর্ব দিনে সরে গিয়ে দুপুর নাগাদ চট্টগ্রাম-নোয়াখালী উপকূল অতিক্রম করবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূণিঝড়ের প্রভাবে বরগুনার নিচু এলাকায় ছয় থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বরগুনা শহরের কিছু নিচু এলাকা তলিয়ে গেছে। ভেঙে পড়েছে বহু গাছপালা।

জেলা প্রশাসন বলছে, বরগুনার ৩২৪টি আশ্রয়কেন্দ্রে ৬৫ হাজার লোক আশ্রয় নিয়েছেন।