২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে প্রস্তুত সাড়ে ১১ হাজার স্বেচ্ছাসেবী

লক্ষ্মীপুর জেলায় মহাসেন মোকাবেলায় রেডক্রিসেন্ট ও যুব রেডক্রিসেন্টের প্রায় সাড়ে এগার হাজার স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 11:39 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

ইতোমধ্যে জেলার পাঁচটি উপজেলার ৫৮টি ইউনিয়নের মধ্যে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল চরগজারিয়াসহ ২১টি ইউনিয়নকে বিপদজনক হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বুধবার দুপুরে অনুষ্ঠিত এক জরুরি সভায় জানানো হয়, লক্ষ্মীপুর জেলার কমলনগর, রামগতি ও সদর উপজেলার পশ্চিম চরনমনী, মেঘারচর, মধ্যচররমনী, রায়পুরের চরকাচিয়া, চরখাসিয়া, কানিবগারচরসহ উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানতে পারে ঘূর্নিঝড় মহাসেন।

দূর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা তথ্য অফিসসহ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মহাসেনের ৭নং সতর্ক সংকেত মাইকে প্রচার করা হচ্ছে। তারা উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলছে।  

বঙ্গোপসাগর ও মেঘনার গভীরের মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো নিরাপদ আশ্রয়ে ফিরেছে।

পূর্ব প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ত্রান ও পূনর্বাসন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল এবং স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করার নির্দেশ রয়েছে ।

মোট একশ’ একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে জেলায়। ৬৭টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে আগাম ফসল তোলার জন্য প্রচারনা চালানো হচ্ছে।

বেলা ১১টা থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে।