২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর ছেলে শামীম হেফাজতে

গাড়ি পোড়ানো ও হাতবোমা বিস্ফোরণের একটি মামলায় যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীকে জিজ্ঞাসাবাদে একদিনের হেফাজতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।

এর আগে গত বছর মতিঝিল থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণের ওই মামলায় শামীমকে জিজ্ঞাসাবাদে সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন জানায় উপ-পরিদর্শক মো. মোকারম হোসেন।

তবে দৈনিক বাংলার মোড়ে গাড়ি পোড়ানো ও হাতবোমা বিস্ফোরণের ওই মামলায় শামীমের জামিন চান তার আইনজীবীরা।

শুনানি শেষে আদালত একদিনের হেফাজত মঞ্জুর করে।

মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে অন্য দুটি মামলায় বের হওয়ার সময় তাকে আটক করা হয়। ওই দুই মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পেয়েছিলেন।

পরে তাকে মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।