২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত

ফরিদপুর সদর উপজেলায় একটি কভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে তার সহকারি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 06:53 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বুধবার ভোরে উপজেলার বাখুন্ডায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (৩২) বরিশালের বাকেরগঞ্জের জয়নাল আবেদীনের ছেলে ।

আহত সহকারিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অচেতন থাকায় তার নাম পরিচয় জানা যায়নি।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, আকিজ গ্রুপের কভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো- ১১-৬৪৪৩ ) বরিশাল থেকে কাঠ নিয়ে ঢাকা যাচ্ছিল । ভোর পৌণে ৬টার দিকে ফরিদপুরের বাখুন্ডা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই চালক জাহিদুল মারা যায়।

খবর পেয়ে পুলিশ আহত সহকারিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।