চট্টগ্রামে বাসচাপায় নিহত ৩
চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের নিচে চাপা পড়ে তিন জন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পটিয়ার শান্তিহাটে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির জানান।
তিনি বলেন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যায়ের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে চন্দনাইশে যাওয়ার পথে শান্তিহাটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এই তিনজনকে চাপা দেয়।
ঘটনাস্থলেই নূরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
