২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

জামালপুরে জেলা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

আহত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমীনকে (২৫)  গুরুতর অবস্থায় জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের দেওয়ানপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউল আউয়াল ডনি জানান, বিকালে আল আমীন শহরের দেওয়ানপাড়ায় তার ৩ বন্ধুকে নিয়ে হাঁটছিলেন।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী আক্রমণ করলে রামদার কোপে তিনি হাত এবং মাথায় আঘাত পান।

জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কি কারনে আল আমীনকে কুপিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।