২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাত

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন নতুন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 12:43 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

আবদুল হামিদের উত্তরসূরি শিরীন শারমিন মঙ্গলবার বিকালে বঙ্গভবনে যান।

রাষ্টপতির সঙ্গে এটা তার সৌজন্য সাক্ষাৎ ছিলো বলে জানিয়েছেন রাষ্ট্রপতির উপ প্রেসসচিব সাজ্জাদ হায়দার।

আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে স্পিকারের শূন্য পদে আসেন শিরীন শারমিন।

গত ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন।

গত ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতির দায়িত্ব দেন আবদুল হামিদ। তিনি নবম সংসদে স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন।

মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতির দায়িত্বে আসেন আবদুল হামিদ।