২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক ‘অস্ত্র ব্যাবসায়ীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 08:53 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

মঙ্গলবার সকালে গ্রেপ্তার জিয়ারুল ইসলাম জিয়া (৩৫) উপজেলার বাশেরবাদ গ্রামের বাসিন্দা। তিনি অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বলেন, গ্রেপ্তারের সময় জিয়ারুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি বজলার রহমান জানান, জিয়ারুল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

অস্ত্র আইনে মামলার পর জিয়ারুলকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।