হরতালে চট্টগ্রামে চলছে গণপরিবহন
বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বন্দরনগরীতে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় স্বাভাবিকের মতো ভারী যানবাহন চলাচল করছে। নগরজুড়ে অনেকটা স্বাভাবিক রয়েছে গণপরিবহনের চলাচল। অলি-গলিতেও রিকশা, অটোরিকশা, টেম্পুসহ সব ধরনের হালকা যান চলাচল করছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী জোন) মির্জা সায়েম মাহমুদ জানান, শিবিরকর্মীরা সকালে চকবাজারে একটি ইজিবাইকে আগুন দেয়।
এছাড়া নগরীর কাজীর দেউড়ী ও এনায়েত বাজার এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।
নগরীতে সব সরকারি অফিস-আদালত ও ব্যাংক-বীমায় কার্যক্রমও প্রায় স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দরেও কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
