নীলফামারীতে ২ শিবিরকর্মী গ্রেপ্তার
হরতালে নাশকতার আশঙ্কায় নীলফামারীর সৈয়দপুর ও ডোমার উপজেলায় দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গ্রেপ্তার দুজন হলেন মাসুম বিল্লাহ (২০) ও গোলাম আজম (২৪)।
নীলফামারীর পুলিশ সুপার আলমগীর রহমান বলেন, হরতালে নাশকতার আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়।
আটক মাসুম সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র। আর আজম ডোমার সদর ইউনিয়নের তিলাই গ্রামের বাসিন্দা।
