২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রেল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দবাগে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 03:06 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার মো. মঈনুল হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনটি সকাল ৮টার দিকে মন্দবাগ স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর একটি ক্যারেজ লাইনচ্যুত হয়। 

এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

সহকারী স্টেশন মাস্টার জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা কেউ আহত হয়েছেন কি না জানাতে পারেননি তিনি।