২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় পিতা-পুত্র নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 10:28 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার সকাল ১০টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের বাঁকা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ঝিনাইদহের বেগমপুর গ্রামের নুরুল ইসলাম (৫৫) ও তার ছেলে ঠান্ডু (৩৫)।

জীবননগর থানার ওসি শাহাজাহান আলী খান জানান, সকালে বেগমপুর থেকে ঠান্ডু ও তার বাবা মোটরসাইকেলে করে জীবননগর আসছিলেন। পথে জীবননগর-কালীগঞ্জ সড়কের বাঁকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঠান্ডু ও হাসপাতালে নেয়ার পর নুরুল ইসলাম মারা যান।