২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জামায়াতকর্মী গ্রেপ্তার

নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার অশোক কুমার পাল বলেন, সোমবার দুপুরে আমিনুল ইসলাম সাঈদীকে (৪২) গ্রেপ্তার করা হয়। তিনি শহরের মাছুমপুর মহল্লার প্রয়াত আমজাদ হোসেনের ছেলে।

আমিনুল ইসলাম জামায়াতের একজন সক্রিয় সদস্য বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা। অাটকের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কমান্ডার অশোক বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বাজার স্টেশন এলাকা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। তার নামে হরতালে নাশকতার মামলা রয়েছে।