২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার কাজ শেষ পর্যায়ে: টুকু 

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে সেনাবাহিনীর উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 06:31 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার সকালে সাভারে পরিদর্শনে এসে তিনি বলেন, এরপর উদ্ধার কাজ পরিচালনা করবে জেলা প্রশাসন।

সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বর্তমানে রানা প্লাজার বেজমেন্টের ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে উদ্ধারকারীরা।

উদ্ধার কাজের সর্বশেষ অবস্থা সোমবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করে কর্তৃপক্ষ। 

সেনা নিয়ন্ত্রণ কক্ষ আরো জানায়, ভবনধসের ২০তম দিন পর্যন্ত ১১২৭টি লাশ উদ্ধার হয়েছে।

অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এখনো অনেকেই স্বজনের লাশের অপেক্ষায় রয়েছেন।