না.গঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ
নারায়ণগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টায় শহরের জামতলা ধোপা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় শিশুটিকে শহরের ২০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, চিকিৎসকরা ধর্ষণের আলামত পেয়েছেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে গোলাপ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তিনি ওই এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে।
