২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যাত্রীবেশে উঠে বাসে আগুন

হরতাল চলাকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ার চাঁদমারী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 07:59 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে এবিসি স্কুলের সামনে ঢাকামুখী বন্ধন পরিবহনের বাসটিতে আগুন দিলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। তবে বাসটি রাস্তার পাশে পড়ে গেছে।

পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে চাষাঢ়ায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চার-পাঁচটি গাড়ি ভাংচুর করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, বাসটিতে যাত্রীবেশে ওঠা জামায়াত ও শিবিরের সমর্থকরা আগুন দিয়েছে।

শনিবার রাতে ফতুল্লায় হরতালের সমর্থনে বের হওয়া একটি মিছিল থেকেও বাসে আগুন দেওয়া হয় বলে ওসি জানান।

ভোর থেকেই শহরের প্রায় সবগুলো পয়েন্টে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় পরিবহনগুলো চলাচল করতে দেখা গেছে। শহরের বেশির ভাগ দোকানপাট খোলা ছিল।