নকলায় যুবকের লাশ উদ্ধার
শেরপুরের নকলা উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রহিসুল উপজেলার কৈয়াকুড়ি নামাপাড়া গ্রামের শামছুল হকের ছেলে।
নকলা থানার ওসি এ কে এম ফছিহুর রহমান জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, রহিসুলের মৃত্যু হয়েছে কিভাবে তা ময়না তদন্তের পরই জানা যাবে।
লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
