২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মেয়র পদে হিরণকে ‘সমর্থন’ ১৪ দলের

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ‘সমর্থিত’ প্রার্থী হিসেবে শওকত হোসেন হিরণের নাম ঘোষণা করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 06:43 PM

শুক্রবার বিকেলে বরিশাল ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় বর্তমান মেয়র হিরণের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, জাসদের জেলা সভাপতি আব্দুল হাই মাহবুব, ন্যাপ নেতা দাসগুপ্ত আশীষ কুমার, ওয়াকার্স পার্টির অধ্যাপক নজরুল হক নীলু, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ।