২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের তান্ডব: নরসিংদীতে প্রতিবাদ

হেফাজতে ইসলামের তাণ্ডবের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে মুসুল্লিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নরসিংদী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 01:30 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

শুক্রবার জুম্মার নামাজের পর ‘সবর্স্তরের মুসলমানগণ’ এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ থেকে কোরআন শরীফ পোড়ানো ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের বিচার দাবি করা হয়।

সদর উপজেলার পূর্বদত্ত পাড়া জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা পৌর স্বাধীনতা চত্বরে এসে সভা করেন।

রিপন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আব্দুল মতিন ভূইয়া, গোলাম মোহাম্মদ, রুবেল মিয়া প্রমুখ।